ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সন্তানের মতোই ‘খাঁন বাহাদুরকে’ বড় করেছেন শফিউল্লা খাঁন

সন্তানের মতোই ‘খাঁন বাহাদুরকে’ বড় করেছেন শফিউল্লা খাঁন
×

‘খাঁন বাহাদুরকে’ দেখতে প্রতিদিনই শফিউল্লা খাঁনের বাড়িতে ভিড় করেন বিভিন্ন এলাকার মানুষ -সমকাল

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২০ | ০৮:৫৪

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামের শফিউল্লা খাঁন। শখ করেই চার বছর আগে একটি উন্নত জাতের গরুর বাছুর কেনেন। এরপর নিজের সন্তানের মত যত্ন করে লালনপালন শুরু করেন বাছুরটির। শখের এই বাছুরটির নাম দেন খাঁন বাহাদুর। 

স্থানীয়রা জানায়, চার বছর পর যেন সত্যিকারের খাঁন বাহাদুরেই পরিণত হয়েছে গরুটি। ৯ ফুট লম্বা ও ৬ ফুট উচ্চতার কালো রঙের গরুটির ওজন ৩৫ মণ হবে বলে ধারণা।

এদিকে চার বছর লালনপালন করা খাঁন বাহাদুরকে এবার কোরবানির হাটে বিক্রি করতে চান মালিক শফিউল্লা খাঁন। এজন্য তিনি দাম হাঁকিয়েছেন ১৫ লাখ টাকা।

শফিউল্লাহ খাঁন বলেন, গরুটিকে বর্তমানে দিনে পাঁচশ’ টাকার খাবার দিতে হয়। খাঁন বাহাদুরকে দেখতে প্রতিদিন লোকজন ভিড় করে বাড়িতে।

আরও পড়ুন

×