ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কুমিল্লা বোর্ডের স্থগিত পরীক্ষা ১২ আগস্ট  

কুমিল্লা বোর্ডের স্থগিত পরীক্ষা ১২ আগস্ট  
×

ফাইল ছবি

সমকাল ডেস্ক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫ | ০৩:১৭

হঠাৎ প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত হওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। আগামী ১২ আগস্ট অনুষ্ঠিত হবে পরীক্ষাটি।

রোববার শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাসরিন সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ৯ জুলাই কুমিল্লা বোর্ডের অধীনে থাকা জেলাগুলোতে হঠাৎ করে বন্যা পরিস্থিতির অবনতি হয়। ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় বন্যার পানি বৃদ্ধির কারণে শুধু ১০ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়।

ওই দিনের স্থগিত পরীক্ষাগুলো হলো- পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাসরিন সমকালকে বলেন, কুমিল্লা বোর্ডের অধীনস্থ জেলাগুলোয় বন্যা পরিস্থিতি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ১০ জুলাই এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। সেই পরীক্ষাটি আগামী ১২ আগস্ট সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

×