ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সালথায় মাদক সম্রাট মামুনসহ ৪ জন গ্রেপ্তার

সালথায় মাদক সম্রাট মামুনসহ ৪ জন গ্রেপ্তার
×

ছবি- সমকাল প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৫ | ১৫:২৭ | আপডেট: ২১ জুলাই ২০২৫ | ১৫:৪৫

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া এলাকায় অভিযান চালিয়ে আলোচিত মাদক কারবারি মো. মামুন মোল্যাকে (২৮) তার তিন সহযোগীসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার হওয়া মামুন সালথার মাঝারদিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবার কারবারে জড়িত। মামুনের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।

মামুনের সঙ্গে গ্রেপ্তার হওয়া তিন সহযোগী হলেন—মাঝারদিয়া গ্রামের মো. সানি মিয়া (২২), মিয়ার গ্রামের আল আমিন (৩৮) এবং কুমারপুটি গ্রামের ইবাদত হোসেন (৩৬)।

এছাড়া, রবিবার (২০ জুলাই) দিবাগত রাতে উপজেলার কাগদি এলাকা থেকে আরেক অভিযানে ৮০ পিস ইয়াবাসহ ইয়ার আলী মোল্যা (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে মাঝারদিয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাট মামুন ও তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়েছে। যদিও বড় চালানটি পাওয়া যায়নি, তবুও ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।”

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

×