ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাঘ রক্ষায় প্রতীকী মহড়া

বাঘ রক্ষায় প্রতীকী মহড়া
×

সুন্দরবনের বাঘ লোকালয়ে ঢুকে পড়লে কীভাবে সুরক্ষিত অবস্থায় বনে ফেরত পাঠানো যায়, তার প্রতীকী মহড়া হয়ে গেল মোংলার মিঠাখালী বাজারে সমকাল

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৫ | ০০:২৬

লোকালয়ে বাঘ প্রবেশ করেছে। এটিকে তাড়াতে ঢাক, ঢোল, বাঁশিসহ বাদ্যযন্ত্র নিয়ে প্রস্তুত গ্রামবাসী। নানা কসরতে তারা বাঘটিকে বনে ফেরত পাঠানোর চেষ্টা করছেন। 
বাঘ তাড়াতে এভাবে প্রতীকী মহড়া হয়ে গেল বাগেরহাটের মোংলার মিঠাখালী বাজারে। সুন্দরবনের বাঘ লোকালয়ে ঢুকে পড়লে কীভাবে সুরক্ষিত অবস্থায় বনে ফেরত পাঠানো যায়, তা নিয়েই এ আয়োজন। মহড়ায় অংশ নেন ওয়াইল্ড টিমের ভিটিআরটির সদস্যরা। প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয় মিঠাখালী ইউনিয়ন বনাম চাঁদপাই ইউনিয়নের দুটি দল। 
গতকাল বৃহস্পতিবার বিশ্ব বাঘ দিবস উপলক্ষে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার, ওয়াটারকিপার্স বাংলাদেশ এবং ওয়াইল্ড টিম এ আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধরার কেন্দ্রীয় নেতা নূর আলম শেখ। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা সম্পাদক কৃষিবিদ মোহাম্মদ শামীমুর রহমান শামীম। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা শেখ আবু হানিফসহ অন্যরা।

আরও পড়ুন

×