ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ছোবল দেওয়া সাপ নিয়ে হাসপাতালে হাজির যুবক 

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫ | ১৭:০৫

সকালে ঘুম থেকে উঠে ঘরের মেঝেতে পা রাখতেই অসিম সরদারকে (৩২) ছোবল দিয়ে গর্তে ঢুকে যায় একটি সাপ। এ সময় তার চিৎকার শুনে স্বজনেরা গর্ত থেকে সাপটি বের করে খাঁচায় আটকে রাখেন। এরপর সেই সাপ নিয়েই হাসপাতালে হাজির হন অসিম সরদার। 

ঘটনাটি ঘটেছে নাটোরের নলডাঙ্গা উপজেলার মোমিনপুর সরদারপাড়া এলাকায়। অসিম সাপটি নিয়ে বৃহস্পতিবার বেলা ১০টার দিকে সদর হাসপাতালে ভর্তি হন। 

তার ভগ্নিপতি অখিল সরদার জানান, সকাল ৬টার দিকে অসিম ঘুম থেকে উঠলে সাপটি তাঁকে ছোবল দেয়। স্বজনেরা সাপটি গর্ত থেকে বের করেন।

সদর হাসপাতালের সেবিকা জেসমিন আক্তার জানান, অসিম চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। পরিবেশকর্মী ফজলে রাব্বী সবাইকে সতর্ক করে বলেন, সাপে ছোবল দিলে ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে পৌঁছানো জরুরি।
 

আরও পড়ুন

×