ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

রাজশাহী বিভাগীয় কমিশনারসহ আরও ৯৪ জনের করোনা শনাক্ত

রাজশাহী বিভাগীয় কমিশনারসহ আরও ৯৪ জনের করোনা শনাক্ত
×

প্রতীকী ছবি

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২০ জুলাই ২০২০ | ১২:০১

রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার (৫৪) স্বপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় বিভাগীয় কমিশনার ছাড়াও তার স্ত্রী নাসরিন খোন্দকার (৪৫) এবং ছেলে তানজিম মাহাতাবের (১৭) করোনা শনাক্ত হয়েছে।

সোমবার রাতে বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার একজন আত্মীয় করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার করোনা সংক্রমণ ধরা পড়ার আগে তিনি বাসায় আসেন। তিনি ও তার পরিবার সেই আত্মীয়ের সংস্পর্শে আসেন। তাই সন্দেহ থেকেই স্বপরিবারে নমুনা দেন। এতে রিপোর্ট পজিটিভ এসেছে।

হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ‌‘আমরা সবাই সরকারি বাসায় আছি। শারীরিকভাবে সবাই ভাল আছি। কারও কোন সমস্যা নেই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

এদিকে রামেকের ল্যাবে সোমবার মোট ৯৪ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রামেকের উপাধ্যক্ষ এবং মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বুলবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে ৫২ জনের বাড়ি রাজশাহী। আর ৩৮ জনের বাড়ি নাটোর। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের ২ জন, পাবনার ২ জন এবং যশোরের এক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে।

নতুন শনাক্ত এসব কোভিড-১৯ রোগীর বিষয়ে সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনদের জানানো হয়েছে বলেও জানান রামেকের করোনা ল্যাবের সমন্বয়ক অধ্যাপক ডা. বুলবুল হাসান।

আরও পড়ুন

×