ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
×

ফাইল ছবি

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২০ | ২৩:৫২ | আপডেট: ২০ জুলাই ২০২০ | ২৩:৫৫

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় ইউসুফ আলী(২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সোনামসজিদ মহাসড়কের রশিকনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

তিনি জেলার শিবগঞ্জ উপজেলার হাজারবিঘী গ্রামের জিল্লার রহমানের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউসুফ চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে যাওয়ার সময় রশিকনগর মোড়ে সোনামসজিদ বন্দর থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। 

শিবগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ নিহতের বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। 



আরও পড়ুন

×