ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

রাজশাহী-ঢাকা রুটে ৪ মাস পর ফ্লাইট চালু

রাজশাহী-ঢাকা রুটে ৪ মাস পর ফ্লাইট চালু
×

ফাইল ছবি

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২১ জুলাই ২০২০ | ০১:০৬ | আপডেট: ২১ জুলাই ২০২০ | ০২:০০

চার মাস পর মঙ্গলবার থেকে রাজশাহী-ঢাকা রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। নভোএয়ারের একটি উড়োজাহাজ মঙ্গলবার বেলা সোয়া ১১টায় ১২ জন যাত্রী নিয়ে রাজশাহী যায়। 

নভোএয়ারের রাজশাহী স্টেশন ম্যানেজার আতিকুর রহমান জানান, প্রথম দিন হওয়ায় যাত্রী কম হয়েছে। যাত্রী আস্তে আস্তে বাড়বে।  

তবে ইউএস বাংলার প্রথম ফ্লাইটটি মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা থেকে ছাড়ার কথা থাকলেও তা বাতিল হয়। ইউএস বাংলার রাজশাহীর স্টেশন ম্যানেজার মোশারফ হোসেন জানান, ১৭ জন যাত্রী নিয়ে আসার কথা ছিল। সেটা বিকেলে আসবে।

রাজশাহী-ঢাকা রুটে বাংলাদেশ বিমানের কোনো বিমান এখনো চালু হয়নি। রাজশাহী জেলা ব্যবস্থাপক হেলাল উদ্দীন জানান, গত ১৪ মার্চ তাদের বিমান চলাচল বন্ধ হয়। আগামী সেপ্টেম্বরের আগে চালুর সম্ভাবনা নেই।

রাজশাহীর বিমান বন্দরের স্টেশন ম্যানেজার সেতাফুর রহমান জানান, ফ্লাইট চলাচল শুরু হয়েছে। তবে যাত্রী কম।  

আরও পড়ুন

×