ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিএনপির দু'পক্ষের সংঘর্ষের আশঙ্কায় সুন্দরগঞ্জে ১৪৪ ধারা জারি

প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে উত্তেজনা

বিএনপির দু'পক্ষের সংঘর্ষের আশঙ্কায় সুন্দরগঞ্জে ১৪৪ ধারা জারি
×

ফাইল ছবি

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:৪৮

গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই পক্ষের মধ্যে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কায় পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস এ আদেশ জারি করেন।

আদেশে বলা হয়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির দুই গ্রুপের মুখোমুখি অবস্থানের কারণে বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সুন্দরগঞ্জ পৌরসভা ও এর আশপাশের এলাকায় এই ধারা বলবৎ থাকবে। 

এ সময় পৌর এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্র চলাফেরা, সভা-সমাবেশ ও মিছিল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না।

আরও পড়ুন

×