ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

ঈদ সামনে রেখে সুন্দরবনে বাড়তি সতর্কতা

ঈদ সামনে রেখে সুন্দরবনে বাড়তি সতর্কতা
×

ফাইল ছবি

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুলাই ২০২০ | ০৭:৪৭

ঈদুল আজহা সামনে রেখে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সর্বোচ্চ সর্তকতা ও নিরাপত্তা জোরদার করেছে বন বিভাগ। এজন্য সুন্দরবনের সব কর্মকর্তা ও বনরক্ষীদের কর্মস্থল ত্যাগে নিষেধাজ্ঞা জারি করে সার্বক্ষণিক টহলের ব্যবস্থা করা হয়েছে।

জানা গেছে, গত কয়েকদিনে সুন্দরবনের বিভিন্ন এলাকায় হরিণ শিকার, বিষ প্রয়োগে মাছ আহরণ, গাছ পাচারের ঘটনা ঘটেছে। করোনা পরিস্থিতিতে সুন্দরবনে জনসাধারণ প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও কিছু মানুষ সুন্দরবনে প্রবেশ করে অপরাধ কর্মকাণ্ডের চেষ্টা করছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন জানান, ঈদ উপলক্ষে বেপরোয়া হয়ে উঠে হরিণ শিকারীরা। অপরাধীদের সামাল দিতে সুন্দরবনে সতর্কতা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×