ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

কুমিল্লায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেফতার

কুমিল্লায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে তরুণ গ্রেফতার
×

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শাকিল

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ২৮ জুলাই ২০২০ | ০৮:৪৬

কুমিল্লার মনোহরগঞ্জে প্রতিবন্ধী তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে শাকিল নামে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। 

শাকিল (১৯) কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়নের দাদঘর গ্রামের আঠিয়া বাড়ির রফিকুল ইসলামের ছেলে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

মঙ্গলবার বিকেলে সত্যতা নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুব কবির।

তিনি জানান, প্রতিবন্ধী ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করেছে ধর্ষক শাকিল। সোমবার রাতে এ ঘটনায় মনোহরগঞ্জ থানায় মামলা হয়েছে। পরে রাতেই অভিযান চালিয়ে ধর্ষক শাকিলকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে কুমিল্লার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া ওই তরুণীকে পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

×