ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

খেলা চলাকালে স্টেডিয়ামে ‘জয় বাংলা’ স্লোগান, হাতাহাতিতে আহত ১০

খেলা চলাকালে স্টেডিয়ামে ‘জয় বাংলা’ স্লোগান, হাতাহাতিতে আহত ১০
×

পুলিশ হেফাজতে নেওয়া কয়েকজন। ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫ | ০৭:১৯

চট্টগ্রামে ‘জয় বাংলা’ স্লোগানের প্রতিবাদকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন ছয়জনকে আটক করেছে। 

বুধবার রাত ১০টার দিকে নগরের পাহাড়তলীর সাগরিকায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে এ ঘটনা ঘটে। এ স্টেডিয়ামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টি–টুয়েন্টি ম্যাচ ছিল। 

পাহাড়তলী থানার ডিউটি অফিসার এএসআই বেল্লাল হোসেন বলেন, স্টেডিয়ামে হাতাহাতির ঘটনায় ৬ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই চলছে। যারা হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন, তারা থানায় আসতেছেন। তারা অভিযোগ কিংবা এজাহার দিলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত করতে পেরেছে পুলিশ। তারা হলেন- মো. মেহেদী (২৭), সোলাইমান স্বপন (২৮) ও নুরুল হুদা (২৫)। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদিকে, হাতাহাতির ঘটনায় আহতরা জুলাই যোদ্ধা বলে দাবি করেছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)। দলটির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির সদস্য রিদুয়ান হৃদয় বলেন, ‘বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ চলাকালে সাকিব আল হাসানের নামে প্ল্যাকার্ড ও জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। এর পেছনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী ফ্যাসিস্টরা জড়িত। বিষয়টি নজরে আসলে জুলাই যোদ্ধা ও দর্শকেরা এর প্রতিবাদ করেন। এ সময় ছাত্রলীগের কর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে জুলাই যোদ্ধাসহ ১০ জন আহত হয়েছেন। গুরুত্বর আহত তিনজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই আমরা।’

আরও পড়ুন

×