ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বেলাবোতে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু

বেলাবোতে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু
×

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ০২ আগস্ট ২০২০ | ০৬:১৪ | আপডেট: ০২ আগস্ট ২০২০ | ০৬:২৭

নরসিংদীর বেলাবো উপজেলায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বীরকান্দা গ্রামে ও নারায়ণপুর ইউনিয়নের বটিবন্দ গ্রামে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টায় উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বীরকান্দা গ্রামের বরদা বিলে বেড়াতে যাওয়ার সময় নৌকাডুবে মৃত্যু হয় জাকির হোসেন (২০) নামে এক মাদ্রাসা ছাত্রের। জাকির বীরকান্দা গ্রামের নুরুল আমিনের ছেলে। তিনি উপজেলার বাজনাব ইউনিয়নের সৈয়দপাড়া গ্রামের হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন। 

অন্যদিকে, বেলা সাড়ে ১২টায় উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বটিবন্দ গ্রামে ব্রহ্মপুত্র নদের শাখা নদে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় শরিফ খান (২২) নামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর। শরিফ বটিবন্দ গ্রামের বুলবুল খানের ছেলে। তিনি ঢাকা নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।

বেলাবো থানার ওসি মো. সেফায়েত উল্লাহ পলাশ বলেন, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।



আরও পড়ুন

×