কালীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ আগস্ট ২০২০ | ১১:১০ | আপডেট: ০২ আগস্ট ২০২০ | ১১:২২
গাজীপুরের কালীগঞ্জে পুকুরে ডুবে মাহফুজুর রহমান মেরাজ (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার তুমলিয়া ইউনিয়নের ফিরিন্দা গ্রামে এ ঘটনা ঘটে।
মেরাজ ফিরিন্দা গ্রামের আকবর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী শিশুদের সঙ্গে মেরাজ বাড়িতে খেলছিল। দুপুর ১টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তার চাচা বেলায়েত হোসেন বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বিশ্বজিৎ জানান, মেরাজকে বিকেল সাড়ে ৪টার দিকে তার পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই সে মারা যায়।
কালীগঞ্জ থানার এসআই মো. নেছারউদ্দিন জানান, মেরাজের সুরতহাল করা হয়েছে।