ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিএনপি কথা দিয়ে রাখে: আনিসুল

বিএনপি কথা দিয়ে রাখে: আনিসুল
×

ধর্মপাশার সদর বাজারে বুধবার পথসভায় বক্তব্য দিচ্ছেন আনিসুল হক- সমকাল

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫ | ০৭:৩৬

| প্রিন্ট সংস্করণ

সুনামগঞ্জ-১ আসনে (ধর্মপাশা-মধ্যনগর-জামালগঞ্জ-তাহিরপুর) বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক বলেছেন, বিএনপি কথা দিয়ে সেটা রাখে। ১৯৯১ সালে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এসে কৃষকদের ঋণ মওকুফসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়েছিল। তারেক রহমান কথা দিয়েছেন, তিনি আপনাদের রায়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হলে প্রথমেই এক কোটি শিক্ষিত বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তিনি খাল খনন কর্মসূচির ব্যবস্থা গ্রহণসহ সব ক্ষেত্রে বৈষম্য দূর করবেন।
বুধবার ধর্মপাশা উপজেলার সদর বাজারে বিএনপির ৩১ দফা ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, আমরা যদি নির্বাচিত হয়ে জাতীয় সংসদে বসতে পারি, তাহলে কৃষকদের  স্বার্থ সংরক্ষণ করা হবে। কারিগরি শিক্ষাসহ মানসম্মত শিক্ষার মাধ্যমে যাতে দক্ষ ও শিক্ষিত জাতি গঠন করা যায়, সেই লক্ষ্যে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। নারীরা যাতে চিকিৎসা ও কর্মক্ষেত্রে সব ধরনের নাগরিক সুযোগ-সুবিধা পায়, তার ব্যবস্থা গ্রহণসহ তাদের (নারী) জন্য উপযুক্ত কর্মপরিবেশ সৃষ্টি করা হবে। ধানের শীষের প্রতীক নিয়ে এদেশের উৎপাদন এবং সব ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে চাই। ধানের শীষ মানুষের কল্যাণে ভূমিকা রাখবে। তাই ধানের শীষকে বিজয়ী করতে হবে।

ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলীর সভাপতিত্বে আয়োজিত এ পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম রহমত, জুলফিকার আলী ভুট্টো, সদস্য কাজী মাজহারুল হক, জাহাঙ্গীর বিন রফিক, মাহবুব আলম হাদিস, আফজাল হোসেন স্বপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম আজাদ, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, ধর্মপাশা উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নূরুল আমিন, সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ প্রমুখ।

 

আরও পড়ুন

×