ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সখীপুরের ৩০০ মসজিদে আর্থিক সহায়তা দিলেন সালাউদ্দিন আলমগীর

সখীপুরের ৩০০ মসজিদে আর্থিক সহায়তা দিলেন সালাউদ্দিন আলমগীর
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫ | ২১:১৪

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ৩০০টি মসজিদে অর্থ সহায়তা প্রদান করেছেন দেশের অন্যতম শীর্ষ শিল্প উদ্যোক্তা ও সমাজসেবক সালাউদ্দিন আলমগীর।

শনিবার বিকেলে সখীপুর পি এম পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুদান প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও সখীপুর উপজেলা বিএনপি প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মো. হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাবিব গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল আলম মনির।

সখীপুরের সন্তান সালাউদ্দিন আলমগীর একই মাটির মানুষ হিসেবে সকলের মাঝে মানবতা ও সম্প্রীতির আহবান জানান।

সালাউদ্দিন আলমগীর সমাবেশে উপস্থিত সখিপুর-বাসাইলের আপামর জনসাধারনের উদ্দ্যেশ্যে বলেন, ‘আমার স্বপ্ন কেবল উন্নয়ন নয়, আমার স্বপ্ন একটি মানবিক সমাজ, যেখানে প্রত্যেক মানুষ নিরাপত্তা এবং মর্যাদার সাথে বাঁচতে পারবে। আমি আপনাদের সবাইকে নিয়ে একটি চাঁদাবাজ মুক্ত, নিরাপদ, বৈষম্যহীন এবং সুখী সখিপুর-বসাইল নির্মাণে ভূমিকা রাখতে চাই।’

সখীপুরের উন্নয়ন নিয়েও অনুষ্ঠানে আলোচনা হয়। বক্তারা বলেন, ‘সখীপুর একটি সম্ভাবনাময় উপজেলা, এখানে শিক্ষা, অবকাঠামো, স্বাস্থ্য ও কর্মসংস্থানের আরও বিস্তৃত উন্নয়ন প্রয়োজন এবং এই অনুদান সমাজে মানবিকতা ও সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। সালাউদ্দিন আলমগীরের মতো শিল্পোদ্যোক্তা ও সমাজসেবকরা এগিয়ে এলে সখীপুরকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।’

গত ২৫ বছর ধরে শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় প্রতিষ্ঠান ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন সালাউদ্দিন আলমগীর। তিনি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বয়স্ক ভাতা, দরিদ্রদের সহায়তা, শীতবস্ত্র বিতরণসহ নানা সামাজিক কার্যক্রম দীর্ঘদিন যাবত পরিচালনা করে আসছেন।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, আলেম-ওলামা, মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×