সুবর্ণচর প্রেসক্লাবের নতুন সভাপতি কামাল, সম্পাদক বাবলু
কামাল উদ্দিন ও আব্দুল বারী বাবলু
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫ | ২২:৫৩ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ | ২৩:০৬
নোয়াখালীর সুবর্ণচর প্রেসক্লাবের সাধারণ নির্বাচনে কামাল উদ্দিন চৌধুরী ১৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল বারী বাবলু।
শনিবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে কামাল উদ্দিন চৌধুরী ছাড়াও আরিফুল ইসলাম সবুজ প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে ২৪ ভোটের মধ্যে কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন ১৫ ভোট এবং আরিফুল ইসলাম সবুজ ৯ ভোট। সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী ছিলেন আব্দুল বারী বাবলু। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের সঙ্গে নতুন কার্যকরী কমিটির অন্যান্য পদেও দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। তাঁরা হলেন সিনিয়র সহ-সভাপতি পদে একেএম ইব্রাহিম খলিল উল্যাহ, সহ-সভাপতি হানিফ মাহমুদ, ছানা উল্যাহ ও আরিফুল ইসলাম সবুজ, সহ-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সোহেল, জহির উদ্দিন তুহিন ও আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রেদওয়ান হোসেন, অর্থ সম্পাদক মাইন উদ্দিন এবং দপ্তর সম্পাদক ইউনুছ শিকদার। এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন মহিব উল্যাহ মহিব, ধর্ম বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন, শিক্ষা সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক কামাল উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল জব্বার আকাশ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইব্রাহিম খলিল শিমুল, কার্যকরী সদস্য লিটন চন্দ্র দাস, মোহাম্মদ হারুন, মাহমুদুল হাসান, হাবিবুর রহমান রনি, এসএম রফিক মাহমুদ ও রাশেদুল ইসলাম।
২০০৫ সালে প্রতিষ্ঠিত সুবর্ণচর প্রেসক্লাবে প্রায় ২০ বছর পর প্রথমবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো। এতে ভোটাররা সরাসরি ব্যালেটের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।
- বিষয় :
- নোয়াখালী
- নতুন কমিটি
