ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

শাবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

শাবি ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
×

তুরাবী বিনতে হক

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২০ | ১২:৫৪

নেত্রকোনা পৌরসভার পূর্ব কাটলী এলাকায় বাসা থেকে তুরাবী বিনতে হক(২০) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের মোগরাটিয়া গ্রামের মো. মাহফুজুল হকের মেয়ে ও সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। 

বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের মোগরাটিয়া গ্রামের মো. মাহফুজুল হক স্ত্রী সন্তান নিয়ে পৌরসভার কাটলী পূর্বপাড়ায় মোশারফ হোসেনের বাসায় ভাড়া থাকতেন। বুধবার রাতের খাবার খেয়ে বাসার সবাই ঘুমিয়ে পড়েন। পরে তুরাবী বিনতে হক ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে গলায় ওরনা পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে না উঠায় ওই কক্ষের দরজা ভেঙে পরিবারের লোকজন তার ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। 

পুলিশের জানায়, তুরাবী বিনতে হকের সঙ্গে পড়াশুনা নিয়ে তার বাবা-মার কথা কাটাকাটি হয়। এ কারণে অভিমান করে তিনি আত্মহত্যা করতে পারেন।

নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×