ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বালতির পানিতে পড়ে প্রাণ গেল ১১ মাসের শিশুর

বালতির পানিতে পড়ে প্রাণ গেল ১১ মাসের শিশুর
×

প্রতীকী ছবি

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫ | ১০:২৯

নেত্রকোনার কলমাকান্দায় বালতির পানিতে পড়ে ১১ মাস বয়সী এক শিশু মারা গেছে। বুধবার সকাল সাতটার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের মেদিরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু নাদিয়া ওই গ্রামের শ্রমিক নবাব মিয়া ও শুভা আক্তার দম্পতির একমাত্র মেয়ে ছিল।

পরিবার ও স্থানীয়রা জানান, সকালে ঘরের ভেতরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন নাদিয়ার মা। এসময় খেলতে খেলতে অজান্তেই শিশুটি ঘরে থাকা পানিভর্তি বালতিতে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুর মায়ের চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে নাদিয়াকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন পাল নাদিয়াকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

×