ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
×

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫ | ২৩:০৩ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৫ | ২৩:০৬

রাজধানীতে ওসমান হাদির ওপর দূর্বৃত্তের গুলির প্রতিবাদে পঞ্চগড়ে পৃথকভাবে বিক্ষোভ মিছিল প্রতিবাদ ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী, এনসিপি, ছাত্র জনতা ও যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা। শুক্রবার রাতে এসব বিক্ষোভ মিছিল শুরু হয় এবং শহড়ের মূল বিভিন্ন সড়ক ঘুরে চৌরঙ্গী মোড়ে শেষ হয়। 

ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, জামায়াতে ইসলামীর জেলা আমির ইকবাল হোসাইন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি, এনসিপির পঞ্চগড় সদর সমন্বয়ক নয়ন তানবিরুল বারীসহ জামায়াতে ইসলাম, এনসিপি নেতাকর্মীসহ ছাত্র জনতা অংশ নেন।

পরে চৌরঙ্গী মোড়ে প্রতিবাদ সমাবেশে বক্তারা অনতিবিলম্বে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। দাবি না মানলে আবারও ছাত্র জনতা রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা।

এদিকে রাতে পৃথকভাবে জেলা জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা একই দাবিতে জেলা শহরের তেঁতুলিয়া রোড এলাকায় বিক্ষোভ করেন।

ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘জুমার নামাজের পর বেলা ২টা ২৫ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা হামলাকারীরা হাদিকে গুলি করে পালিয়ে যায়।’ তিনটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাকে গুলি করে বলে জানান তিনি।

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানান, নির্বাচনী প্রচারণার সময় তাকে গুলি করা হয়।

আরও পড়ুন

×