সুদানে ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত
৩ বছরের ইরফান জানে না– বাবা নেই
নিহত জাহাঙ্গীরের বাড়িতে শোকাহত স্বজনরা। ছবি-সমকাল
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৫ | ০৪:৫৪
সুদানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে মাত্র মাসখানেক আগে গিয়েছিলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামের সন্তান সৈনিক মেস ওয়েটার জাহাঙ্গীর আলম (৩০)।
স্ত্রী রুবাইয়া আক্তার ও ৩ বছরের ছেলে মো. ইরফানকে রেখে শান্তি মিশনে সুদান গিয়েছিলেন তিনি। কিন্তু আর জীবিত ফিরতে পারলেন না। জাহাঙ্গীরের বাড়িতে এখন চলছে মাতম। অবুঝ ইরফান এখনও জানে না– তার বাবা আর ফিরবে না।
জাহাঙ্গীরের শ্যালক মো. অলিউল্লাহ জানান, রোববার সকালে রংপুর সেনানিবাস থেকে ইমরান নামে একজন ক্যাপ্টেন ফোন করে জাহাঙ্গীরের মৃত্যু সংবাদ দেন। এর পর থেকেই বাড়িতে কান্নার রোল। জাহাঙ্গীরের বাবা হযরত আলী, মা হালিমা আক্তার এবং স্ত্রী রুবাইয়া আক্তার বারবার জ্ঞান হারাচ্ছেন। বাড়িতে গ্রামের মানুষ ছুটে আসছেন সমবেদনা জানাতে।
- বিষয় :
- সেনা সদস্য
- নিহত
- শান্তিরক্ষী বাহিনী
