ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
×

রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে নৌ চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ছবি-সমকাল

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫ | ০০:১২

ঘন কুয়াশায় দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে রোববার দিনগত রাত ১০টায় ফেরি চলাচল সাময়িক ভাবে বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এতেকরে নদী পারাপার হতে আসা যানবাহন ও যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন জানান, রোববার সন্ধ্যার পর থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত ১০টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে নৌপথ ঢেকে যায়। এতেকরে নৌপথের মার্কিং বাতি গুলো পুরোপুরি অস্পষ্ট হয়ে পড়ে। এসময় যে কোন ধরনের নৌ দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ধরনের নৌ চলাচল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। 

তিনি আরও জানান, কুয়াশার ঘনত্ব কিছুটা কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

এদিকে ব্যস্ততম নৌরুটে ফেরি চলাচল বন্ধ হওয়ায় নদী পারাপার হতে আসা বিভিন্ন যানবাহন ঘাট এলাকায় আটকা পড়েছে।

আরও পড়ুন

×