ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

‘ছাত্রদল ৩০ মিনিটে ফুটেজখোর সালাহউদ্দিন আম্মারকে বের করে দিতে সক্ষম’

‘ছাত্রদল ৩০ মিনিটে ফুটেজখোর সালাহউদ্দিন আম্মারকে বের করে দিতে সক্ষম’
×

ছবি: সমকাল

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫ | ০৩:২২

মাত্র ৩০ মিনিটে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মারকে ছাত্রদল ক্যাম্পাস থেকে বের করে দিতে সক্ষম বলে হুঁশিয়ারি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্বাগত মিছিল পরবর্তী-সমাবেশে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে তিনি এমন মন্তব্য করেন। এই মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। 

শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, ‘গতকাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিন অফিসে তালা এমনকি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্টার, প্রক্টর অফিসে তালা দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে তারা। আমরা ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে সুস্থ রাখতে এর প্রতিবাদে বিবৃতি দিয়েছিলাম। সাধারণ শিক্ষার্থীরা সেই প্রতিবাদলিপিকে স্বাগত জানিয়েছে। অথচ রাকসুর কতিপয় ফুটেজ খোর নেতা আমাদের প্রতিবাদলিপির বিরুদ্ধে কথা বলেছেন।....’

সালাহউদ্দিন আম্মারকে উদ্দেশ্য করে সোহাগ বলেন, ‘ছাত্রদলের সাথে লাগতে আইসেন না। পুরো রাজশাহীর দরকার নাই, শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল মাত্র ৩০ মিনিটের ব্যবধানে আপনার মতো ফুটেজখোর সালাহউদ্দিন আম্মারকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিতে সক্ষম, সক্ষম, সক্ষম।’

ছাত্রদল নেতা শাকিলুর রহমানের মন্তব্যের প্রতিবাদে সালাহউদ্দিন আম্মার তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘ছাত্রদলের এক চাচা আজ ঘোষণা দিলো ৩০ মিনিটে তালা মেরে দিবে, বলি চাচা শুনেন! মন দিয়ে শুনবেন! ক্যাম্পাসে ২০০৭ থেকে ২০২৫ পর্যন্ত কুকুর বিড়ালের মতো এই ক্যাম্পাসে পড়ে থেকে ক্যাম্পাসের বোঝা হবো না। ১ দিন থাকলে থাকার মতো করেই থাকবো।...আওয়ামী ফ্যাসিস্টদের উৎখাতে কাজ করবো, সাহস থাকলে আসো চান্দাভাই।’

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ‎বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে স্বাগত মিছিলের আয়োজন করে। দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে ‎মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে তারা, ‘মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান বীরের দেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘তারেক রহমান ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’প্রভৃতি স্লোগান দেন। 

‎সমাবেশে শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, বাংলার বাতাসে যে ষড়যন্ত্রের গন্ধ ছিল, তা উপেক্ষা করে বাংলার গণমানুষের শক্তির ওপর ভর করে দীর্ঘ ১৮ বছর পর জননেতা তারেক রহমান দেশে ফিরছেন। দেশের মানুষের মঙ্গল, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যেই তার এই প্রত্যাবর্তন। ২৫ ডিসেম্বরের পর সারাদেশে যারা মব সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, বিএনপি নেতা-কর্মীরা তাদের শক্ত হাতে প্রতিহত করবে।’

আরও পড়ুন

×