ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

 মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

 মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
×

প্রতীকী ছবি

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ১৫:০৯ | আপডেট: ২১ জুলাই ২০২৬ | ১৬:০৩

মাগুরার মহম্মদপুর উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মৌশা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলো আমিনুর রহমানের দুই বছরের কন্যা রাইসা এবং তার ভাই আলীনূর রহমানের সাড়ে তিন বছরের কন্যা রাফিয়া।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ির আঙিনায় খেলছিল রাইসা ও রাফিয়া। একপর্যায়ে তারা বাড়ির পাশের একটি পুকুরের কাছে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাদের উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাকিব কাওসার বলেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

×