ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঝিনাইদহে নারীকে তুলে নিয়ে শারীরিক নির্যাতন, হাসপাতালে ভর্তি

ঝিনাইদহে নারীকে তুলে নিয়ে শারীরিক নির্যাতন, হাসপাতালে ভর্তি
×

ছবি: সমকাল

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬ | ১৩:৪১

ঝিনাইদহের গিলাবাড়িয়া এলাকা থেকে গাড়িতে তুলে নিয়ে এক নারীকে শরীরের স্পর্শকাতর স্থানে ছ্যাঁকা দেওয়াসহ শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ঝিনাইদহের আরাপপুর এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।

তিনি জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি বাসা থেকে বেরিয়ে গিলাবাড়িয়া এলাকায় ভোজনবাড়ি রেস্টুরেন্টে কফি খেতে যান। কিছুক্ষণ পর বাসায় ফিরতে রিকশার জন্য রাস্তায় দাঁড়িয়েছিলেন তিনি। তখন একটি গাড়ি এসে শিউলিকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে হরিনাকুন্ডুর দিকে চলে যায়।

ভুক্তভোগী নারী বলেন, ভোজনবাড়ি রেস্টুরেন্ট থেকে কফি খেয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম। তখনই আমাকে গাড়িতে তুলে নেয়। এরপর দুইজন হাত ধরে রাখে এবং একজন মাফলার দিয়ে চোখমুখ বেঁধে রাখে। এরপর একজন শরীর পুড়িয়ে দেয় এবং শারীরিকভাবে আঘাত করে। পূর্ব কোনও কারণে হয়ত কেউ আমার সাথে এমন করতে পারে।

পরে রাত ৯টার দিকে গিলাবাড়িয়া এলাকায় ব্রীজের ধারে তাকে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা টের পেয়ে তাকে হাসপাতালে ভর্তি করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজীব চক্রবর্তী জানান, তার শরীরের বিভিন্ন অংশে ক্ষত রয়েছে। তাকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় পরীক্ষা শেষে তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত বলা যাবে।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন বলেন, ভুক্তভোগীর সাথে কথা বলেছি। ঘটনার তদন্ত চলছে। আসামিদের আটকে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন

×