ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হেফাজতে মৃত্যু

জীবননগরের বিএনপি নেতা শামসুজ্জামানের দাফন সম্পন্ন

জীবননগরের বিএনপি নেতা শামসুজ্জামানের দাফন সম্পন্ন
×

ছবি: সংগৃহীত

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬ | ২৩:৫৬

চুয়াডাঙ্গার জীবননগরে সেনা হেফাজতে মারা যাওয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫৫) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় জীবননগর পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে বাবার কবরের পাশে শামসুজ্জামান ডাবলুকে দাফন করা হয়।

এদিন দ্বিতীয় জানাজা শেষে পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন মরহুমের বড় ভাই শরিফুল ইসলাম কাজল। দাফনের পর মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুসহ হাজারো মুসল্লি অংশ নেন।

দাফন শেষে শরিফুল ইসলাম কাজল সমকালকে বলেন, আমার ভাইকে সেনা অভিযানের নামে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দুদিন ধরে অনেকেই বলছেন, এর সঠিক বিচার হবে। এটি শুধু মুখের কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

এর আগে বুধবার শামসুজ্জামান ডাবলুর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে জেলা-উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আত্মীয়স্বজন ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আরও পড়ুন

×