অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ হলেও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে
আলী রীয়াজ
খুলনা ব্যুরো
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬ | ০৭:৩০
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট-সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে। দেশ সংস্কার করে সাম্য ও মর্যাদা প্রতিষ্ঠা করতে চাইলে গণভোটে হ্যাঁ-তে সিল দিতে হবে। তিনি বলেন, জাতীয় নির্বাচনে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ হলেও গণভোটে হ্যাঁ-এর পক্ষে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা বিভাগীয় প্রশাসন আয়োজিত বিভাগীয় কমিশনার কার্যালয়ের মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্বকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথি অধ্যাপক আলী রীয়াজ এ কথা বলেন।
খুলনা বিভাগীয় কমিশনার মোখতার আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাকসুদ হেলালী প্রমুখ।
- বিষয় :
- আলী রীয়াজ
