ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

মির্জাপুরে বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

মির্জাপুরে বন্যার পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
×

মৃত স্কুলছাত্র নিলয়

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০ | ০২:১৭

টাঙ্গাইলের মির্জাপুরে বন্যার পানিতে ডুবে নিলয় (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে রাজাবাড়ি গ্রামের বাইনাচাল নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিলয় উপজেলার গোড়াই ইউনিয়নের রাজাবাড়ি গ্রামের মো. আকতার মিয়ার ছেলে। সে রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

সকালে রাজাবাড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিয়াজ উদ্দিন নিলয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে নিলয় তার বন্ধুদের সঙ্গে রাজাবাড়ি বাইনাচালা নামক স্থানে বন্যার পানিতে গোসল করতে যায়। সেখানে একটি কালভার্টের উপর থেকে লাফিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয় সে। তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল গিয়ে তার কোন সন্ধান না পেয়ে ফিরে আসে। সকালে স্থানীয়রা ঘটনাস্থলের প্রায় দুইশ গজ দূরে নিলয়ের ভাসমান মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করেন।



আরও পড়ুন

×