ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

চট্টগ্রামে করোনায় আক্রান্ত সাড়ে ১৫ হাজার ছাড়িয়েছে

চট্টগ্রামে করোনায় আক্রান্ত সাড়ে ১৫ হাজার ছাড়িয়েছে
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০ | ০৩:০৮

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ১৫ হাজার ছাড়িয়েছে। সব মিলিয়ে এখানে রোগী শনাক্ত হয়েছে ১৫ হাজার ৫৫৭ জন। 

সর্বশেষ বুধবার ২৪ ঘণ্টায় ৪৭৫টি নমুনা পরীক্ষা করে ৬৬ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন।

বুধবার রাতে চট্টগ্রাম সিভিল সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। চট্টগ্রামে নিয়মিতভাবে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হলেও এদিন নমুনা পরীক্ষা করা হয় ৪টি ল্যাবে।

সিভিল সার্জনের দেওয়া তথ্যমতে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৫০টি নমুনা পরীক্ষা করে ৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ১৪৩টি নমুনা পরীক্ষা করে ২০ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৯৬টি নমুনা পরীক্ষা করে ২২ জন  এবং বেসরকারি  ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৫টি নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। তবে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে এইদিন চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।  

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানিয়েছেন, সর্বশেষ ২৪ ঘণ্টায় যে ৬৬ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায় তারমধ্যে ৫৯ জন নগরীর এবং ৭ জন বিভিন্ন উপজেলার। এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন একজন এবং সুস্থ হয়েছেন ৭১ জন।

আরও পড়ুন

×