ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বগুড়ায় মান্না

যতই ভয়ভীতি দেখানো হোক, নির্বাচনের মাঠ থেকে সরে যাব না

যতই ভয়ভীতি দেখানো হোক, নির্বাচনের মাঠ  থেকে সরে যাব না
×

মাহামুদুর রহমান মান্না

 বগুড়া ব্যুরো

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬ | ০৮:২৩

| প্রিন্ট সংস্করণ

নাগরিক ঐক্যের সভাপতি ও বগুড়া-২ আসনের প্রার্থী মাহামুদুর রহমান মান্না অভিযোগ করেছেন, তাঁর দলের নারী কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। এক প্রার্থীর লোকদের কারণে প্রচার চালানো দুরূহ হয়ে পড়ছে। নির্বাচন সুষ্ঠু হবে কিনা– তা নিয়ে শঙ্কা রয়েছে। তবে তিনি বলেন, ‘যতই ভয়ভীতি দেখানো হোক, নির্বাচনের মাঠ থেকে সরে যাব না।’

গতকাল মঙ্গলবার বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, সরকার পতনের পর  অনেক মামলা হয়েছে। মামলা বাণিজ্য হয়েছে। এ কারণে মানুষের মধ্যে ভয় লক্ষ্য করা যাচ্ছে। একটি দল বা একজন প্রার্থীর পক্ষে কাজ না করলে ব্যবসায়ীদের ১২ ফেব্রুয়ারির পর ব্যবসা-বাণিজ্য করতে দেওয়া হবে না বলেও হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। সোমবার তাঁর আসনের দেউলি ও মোকামতলা এলাকায় নারী কর্মীদের ভয়ভীতি দেখানো হয়েছে। তিনি বলেন, ‘যাতে নির্বাচন করতে না পারি, সে জন্য আমার পেছনে ব্যাংককে লাগিয়ে দিয়েছিল। আমার প্রার্থিতা বাতিল করেছিল; কিন্তু শেষ পর্যন্ত পারেনি। আমি ঋণখেলাপি নই।’ 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য আব্দুল রাজ্জাক সজিব, জেলা সমন্বয়ক সাইদুর রহমান সাগর প্রমূখ।

আরও পড়ুন

×