ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ছাতকে নৌকা ডুবে শিশু নিখোঁজ

ছাতকে নৌকা ডুবে শিশু নিখোঁজ
×

প্রতীকী ছবি

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০ | ০৮:৩৭ | আপডেট: ১৩ আগস্ট ২০২০ | ০৯:৩২

সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে বল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় মোজাহিদ আলী নামে সাড়ে ৩ বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। সে উপজেলার ইসলামপুর ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের আনহার আলীর ছেলে। 

যাত্রীবাহী নৌকাটি সৈয়দাবাদ যাওয়ার পথে বৃহস্পতিবার বিকেল ৩টায় মাছ বাজার সংলগ্ন এলাকায় নদীতে ডুবে যায়।

নৌকার যাত্রী ও স্থানীয়রা জানান, বিকেলে ছাতক মাছ বাজার ঘাট থেকে ১৬ জন যাত্রী নিয়ে একটি কাঠের তৈরী (ইঞ্জিন চালিত) নৌকা সৈয়দাবাদ রওনা হয়। এ সময় নদীর মধ্যখানে একটি বাল্কহেড যাত্রীবাহী ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা যাত্রীদের আহত অবস্থায় উদ্ধার করেন। বাল্কহেডের ধাক্কায় ১০ যাত্রী আহত হলে তাদের ছাতক সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মালামাল পরিবহনকারী বাল্কহেডটি আটক করেছে।

ছাতক থানার পরিদর্শক (অপারেশন) মো. মিজানুর রহমান বলেন, নৌকাডুবির ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ছাতক ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে তল্লাশি করছে।


আরও পড়ুন

×