লালমোহনে ভোট দিলেন মেজর হাফিজ
ভোলার লালমোহন উপজেলার আব্দুল ওয়াব মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দিচ্ছেন বিএনপির সদস্য স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৪৬ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১০:৪৭
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বিএনপির সদস্য স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা-৩ ( লালমোহন-তজুমদ্দিন) আসনের প্রার্থী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ভোলার লালমোহন আব্দুল ওয়াব মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি।
১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত ভোলা-৩ সংসদীয় আসন। ৩ লাখ ৮৮ হাজার ৫৫০ জন ভোটারের এ আসনে ভোট কেন্দ্র রয়েছে ১১৯টি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলবে।
এদিকে সকাল থেকেই কেন্দ্রে আসতে শুরু করেছেন ভোটাররা। বিভিন্ন কেন্দ্রে বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
- বিষয় :
- নির্বাচন কমিশন
- মেজর হাফিজ
