ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গোপন কক্ষে ছবি তোলায় একজন আটক

গোপন কক্ষে ছবি তোলায় একজন আটক
×

কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রের গোপন কক্ষে ছবি তোলায় এই ব্যক্তিকে আটক করা হয়

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:৪৩

পটুয়াখালীর কুয়াকাটায় ভোটকেন্দ্রের গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে বেলায়েত (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সকালে কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। বেলায়েত কুয়াকাটা পৌরসভার শরিফপুরের মৃত আব্দুল মজিদের ছেলে।

কেন্দ্র সূত্রে জানা যায়, দায়িত্ব পালনকালে কুয়াকাটা ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে তাঁকে আটক করেন। পরে পুলিশ এসে তাঁকে হেফাজতে নেয়।

এ বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম বলেন, নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনের সময় গোপন কক্ষে ছবি তোলার চেষ্টা করতে দেখা গেলে তাঁকে আটক করা হয়। বিষয়টি আইনগতভাবে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এ আসনে ভোটার তিন লাখ ১২ হাজার ৬০১ জন। প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির এবিএম মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলনের মোস্তাফিজুর রহমান ও ১১ দলীয় জোটের ড. জহির উদ্দিন আহমেদ। 

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে পাঁচ প্লাটুন সেনাবাহিনী, দুই প্লাটুন বিজিবি, আট প্লাটুন কোস্টগার্ড, আনসার ব্যাটালিয়নের চারটি স্ট্রাইকিং ফোর্সসহ বিপুলসংখ্যক পুলিশ ও র‍্যাবের দুটি টহল দল।
 

আরও পড়ুন

×