ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ফরিদপুরে দুস্থদের মাঝে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের অনুদান

ফরিদপুরে দুস্থদের মাঝে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের অনুদান
×

ফরিদপুর অফিস

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩:২৮

ফরিদপুরে দুস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন।

আজ রোববার বেলা ১১টার দিকে ফরিদপুর শহরের ঝিলটুলিতে হা-মীম গ্রুপের মিলনায়তনে ফরিদপুর সদর উপজেলার ১২৮ জন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীর স্বজনদের হাতে মোট ৮ লাখ ৮৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়।

দুস্থদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ফরিদপুর শাখার ব্যাবস্থাপক কে.এম. আনিসুর রহমান, হা-মীম গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব হোসেন, নেক্সট কালেকশন্স-এর এমডি মো. বেলাল হোসেন, এলিয়েন ওয়েভিং লিমিটেডের এমডি মো. শোয়েবুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদা বেগম বুলু, শিক্ষক নেতা আক্কাস পরামানিক প্রমুখ।

হা-মীম গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব হোসেন এ সময় বলেন, শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ফরিদপুরের দুস্থ ও অসহায় মানুষের পাশে সবসময় আছে। বিশেষ করে জটিল রোগে আক্রান্তদের জন্য মানবিক সহায়তা নিয়ে সামনের দিনগুলোতে আমরা একসঙ্গে কাজ করব।

আরও পড়ুন

×