ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খাগড়াছড়িতে গুলি করে ইউপিডিএফ সদস্যকে হত্যা

খাগড়াছড়িতে গুলি করে ইউপিডিএফ সদস্যকে হত্যা
×

প্রতীকী ছবি

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬ | ০২:২১

খাগড়াছড়িতে শনিবার সকালে প্রতিপক্ষের গুলিতে আপন ত্রিপুরা সংগ্রাম (২৮) নামে এক ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সদস্য নিহত হয়েছেন। তিনি ৫ নম্বর উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলার পদ্মিনীপাড়া গ্রামের মৃত কিরণ মুনি ত্রিপুরার ছেলে।

পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ জানান, ইউপিডিএফ সদস্য নিহত হওয়ার খবর পাওয়ার পর পুলিশের টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশ উদ্ধারের পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। 

ইউপিডিএফ সূত্র জানিয়েছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ১৫ থেকে ২০ জন সশস্ত্র সন্ত্রাসী পানছড়ি সদর ইউনিয়নের বড়কোনা এলাকায় আপন ত্রিপুরা সংগ্রামকে খুব কাছ থেকে গুলি করে। ঘটনাস্থলেই তিনি মারা যান।

এই হত্যাকাণ্ডের জন্য জেএসএসকে (সন্তু) দায়ী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ। তবে জেএসএসের কারোর বক্তব্য পাওয়া যায়নি।

ইউপিডিএফের খাগড়াছড়ি ইউনিটের সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে জানান, সন্তু নেতৃত্বাধীন জেএসএস দীর্ঘ সময় ধরে পানছড়িতে খুন, অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালালেও প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। অবিলম্বে আপন ত্রিপুরার হত্যাকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুন

×