ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা

খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক নেতাকে গুলি করে হত্যা
×

নীতিদত্ত চাকমা

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬ | ১৫:৩১

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারের জেরে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ গণতান্ত্রিক) এক নেতা নিহত হয়েছে। তার নাম নীতিদত্ত চাকমা (৪০)। তিনি সংগঠনটির পানছড়ি উপজেলার সমন্বয়ক ছিলেন।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সূতকর্মা পাড়ায় প্রতিপক্ষের দুর্বৃত্তরা নীতিদত্ত চাকমাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে সংগঠনের কর্মী ও স্থানীয়রা তাকে আহত অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি সমীরণ চাকমা চার্মিং এ ঘটনায় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি।  

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফেরদৌস ওয়াহিদ জানান, মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

প্রসঙ্গত, পানছড়িতে আধিপত্য বিস্তার নিয়ে ইউপিডিএফ (প্রসীত খীসা), ইউপিডিএফ গণতান্ত্রিক ও জনসংহতি সমিতির সন্তু গ্রুপের মধ্যে ত্রিমুখী বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে আসছে প্রায়ই। 

আরও পড়ুন

×