ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ধরে নেওয়ার ১১ মাস পর বাংলাদেশির লাশ ফেরত দিল ভারত

ধরে নেওয়ার ১১ মাস পর বাংলাদেশির লাশ ফেরত দিল ভারত
×

 পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬ | ০৯:৩১ | আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ | ১১:১৭

| প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁওয়ে সীমান্ত এলাকা থেকে ধরে নেওয়ার ১১ মাস পর আজিজুর রহমান (৪৫) নামে এক বাংলাদেশি দিনমজুরের লাশ ফেরত দিয়েছে ভারত। গতকাল শুক্রবার দুপুরের পর পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত দিয়ে মরদেহটি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ হস্তান্তর করেছে। মৃত আজিজুরের পরিবারের অভিযোগ, ভারতীয় বাহিনীর নির্যাতনের কারণে তাঁর মৃত্যু হয়েছে।

সীমান্তে ঘাস কাটতে গেলে আজিজুরকে ধরে নিয়ে যায় বিএসএফ। এ অবস্থায় গত ২২ মার্চ ভারতের ইসলামপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গতকাল তাঁর ভাতিজা সোহেল রানার কাছে মরদেহটি হস্তান্তর করা হয়। মৃত আজিজুর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাসিন্দা। তাঁর দুই মেয়ে ও একজন মানসিক প্রতিবন্ধী ছেলে রয়েছে।

পারিবারিক ও বিজিবি সূত্র জানায়, গত বছরের ১৩ মে ঠাকুরগাঁওয়ের ভারতীয় শাহানাবাদ সীমান্তের ৩৭৩ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাব পিলারের কাছে ঘাস কাটতে গেলে আজিজুরকে ধরে নিয়ে যায় ভারতের ১৮৪ আমবাড়ী ক্যাম্পের বিএসএফ সদস্যরা। 

মৃতের স্ত্রী তাছকারা বেগমের অভিযোগ, আটকের পর আজিজুরের ওপর নির্যাতন চালিয়েছে বিএসএফ। গুরুতর অসুস্থ অবস্থায় দীর্ঘ ১১ মাস ভারতের কারাগার ও হাসপাতালে কাটানোর পর গত সপ্তাহে তাঁর মৃত্যু হয়েছে বলে তিনি জেনেছেন।

আরও পড়ুন

×