খুলনায় হুইপ বকুল
১৭ বছরে দেশে গুম-খুনের সংস্কৃতি কায়েম হয়েছিল
ছবি: সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬ | ০৮:০০ | আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ | ০৮:৫৩
| প্রিন্ট সংস্করণ
আওয়ামী লীগ সরকারের ১৭ বছর দেশে গুম ও খুনের সংস্কৃতি কায়েম করা হয়েছিল বলে মন্তব্য করেছেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।
আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ৭৩টি পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
খুলনা জেলা পরিষদ গতকাল শনিবার এ অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে খুলনা মহানগর ও জেলার মোট ৭৩টি পরিবারের মাঝে সর্বমোট ৭ লাখ ৩৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এর মধ্যে ২৩টি শহীদ পরিবার এবং ৫০টি নির্যাতনে আহত ও অসুস্থ পরিবার রয়েছে।
জেলা পরিষদের পক্ষ থেকে এই সহায়তা কোনো দয়া বা করুণা নয়, বরং এটি ভুক্তভোগী পরিবারগুলোর ন্যায্য অধিকার বলেও মন্তব্য করেন হুইপ।
খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু প্রমুখ।
- বিষয় :
- গুম
- জাতীয় সংসদের হুইপ
