ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

খোলা ট্রাকে সংবর্ধনা সাফজয়ী ইউসুফকে

খোলা ট্রাকে সংবর্ধনা সাফজয়ী ইউসুফকে
×

রহনপুরে ট্রাকে গণসংবর্ধনা পেলেন সাফ জয়ী ইউসুফ আলী সমকাল

 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ | ০৭:৪৪

| প্রিন্ট সংস্করণ

ঢাকায় ছাদখোলা বাসে ভালোবাসায় সিক্ত হওয়ার পর এবার নিজ গ্রামে খোলা ট্রাকে গণসংবর্ধনা পেলেন মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টজয়ী বাংলাদেশ দলের সদস্য ইউসুফ আলী। উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং রহনপুর পৌরসভার আয়োজনে মোটর শোভাযাত্রার মাধ্যমে তাঁকে পৌর এলাকা প্রদক্ষিণ করানো হয়। পরে তাঁকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হয়।
বুধবার বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক কৃতী ফুটবলার এনামুল হক, বাফুফের অনূর্ধ্ব-১৯ দলের কোচ আব্দুর রাজ্জাক, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম, সংবর্ধিত ফুটবলার ইউসুফ আলীর বাবা গোলাম মূর্তজা, কলেজের প্রভাষক আতিকুর রহমানসহ এলাকার সর্বস্তরের মানুষ।
সংবর্ধনায় আবেগাপ্লুত ইউসুফ আলী বলেন, ‘আমি আপনাদেরই সন্তান। দেশের হয়ে যেন আরও ভালো খেলতে পারি, সে জন্য সবাই দোয়া করবেন।’
ইউসুফ আলীর বাবা গোলাম মূর্তজা ছেলের জন্য এমন আয়োজন এবং এলাকাবাসীর অকুণ্ঠ ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। আবেগাপ্লুত হয়ে বলেন, ‘এটি কষ্টের নয়, আনন্দের অশ্রু। আমার ছেলে যেন রহনপুরের মুখ উজ্জ্বল করতে পারে, সে জন্য সবার দোয়া চাই।’
 

আরও পড়ুন

×