ইউএনওকে স্বাগত জানাতে সড়কে শিশু শিক্ষার্থীরা
নীলফামারীর সৈয়দপুরে রাস্তায় দাঁড়িয়ে ইউএনওকে স্বাগত জানাতে অপেক্ষায় শিক্ষার্থীরা সমকাল
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ | ০৮:২৭
| প্রিন্ট সংস্করণ
নীলফামারীর সৈয়দপুরে শিশু শিক্ষার্থীদের ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় দাঁড় করিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্বাগত জানানো হয়। গতকাল শুক্রবার সামাজিক মাধ্যমে এ ঘটনার ছবি ও ভিডিও ভাইরাল হলে এ নিয়ে এলাকায় সমালোচনা শুরু হয়।
জানা গেছে, গত বৃহস্পতিবার পুষ্টি সহায়তা কর্মসূচির আওতায় নবজাতকের মায়ের হাতে পুষ্টিসমৃদ্ধ খাদ্যসামগ্রী বিতরণের আয়োজন করে সেবামূলক সংস্থা ওব্যাট হেল্পার্স। সেখানে ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলা প্রধান অতিথি ছিলেন।
ওব্যাট হাইস্কুল ইনচার্জ মনজুর আলম জানান, বিষয়টি অনাকাঙ্ক্ষিত ছিল এবং ইউএনও নিজেই এতে অসন্তোষ প্রকাশ করেছেন।
সৈয়দপুর ইউএনও ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, শিক্ষার্থীরা রাস্তায় দাঁড়িয়ে ছিল। আমি দেখে বলেছি, শিক্ষার্থীদের সরিয়ে নিতে। পরে তাদের সরিয়ে নেওয়া হয়।
- বিষয় :
- ইউএনও
