কুমিল্লায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
ছবি: সংগৃহীত
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ | ১৬:৩২
কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও চান্দিনা উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দিনের বিভিন্ন সময়ে ঝড়-বৃষ্টির মধ্যে এ প্রাণহানির ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী গ্রামের তোতা মিয়ার ছেলে সামসু মিয়া (৪৫) এবং চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের পূর্ব মাইজখার গ্রামের আমির হোসেনের স্ত্রী নাজমা আক্তার (৪৫)।
চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক বলেন, নাজমা আক্তার বিকেলে বাড়ির পাশের জমি থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান। তার পরিবারকে সরকারের পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়া হবে।
এদিকে ব্রাহ্মণপাড়া উপজেলায় মারা যাওয়া সামসু মিয়ার স্বজন প্রভাষক দুলাল হোসেন বলেন, বাড়ির পাশের জলাশয়ে মাছ ধরার সময় বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শামসু মিয়াকে মৃত ঘোষণা করেন। বিকেলে উপজেলার আনন্দপুর এলাকায় জানাজা শেষে তাকে দাফন করা হয়।
- বিষয় :
- কুমিল্লা
- বজ্রপাতে মৃত্যু
- কৃষক
