ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

চুয়াডাঙ্গায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গায় হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
×

ফাইল ছবি

চুয়াডাঙ্গা সংবাদদাতা

প্রকাশ: ০২ মে ২০২৬ | ১৪:৫৫

চুয়াডাঙ্গায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

৮ মাস বয়সী শিশু আমির হামজা জেলার দামুড়হুদা উপজেলার কুড়লগাছি গ্রামের ইব্রাহিম আলীর ছেলে। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুস সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বুধবার হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে শিশুটি। পরে তাকে হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। বর্তমানে হামের উপসর্গ নিয়ে ১৭ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছে।

আরও পড়ুন

×