ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কমিটি ঘিরে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

কমিটি ঘিরে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
×

ছবি: সমকাল

রাঙামাটি অফিস

প্রকাশ: ০৪ মে ২০২৬ | ২০:৫০

রাঙামাটিতে ছাত্রদলের নতুন কমিটি ঘিরে দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। সোমবার বিকেল ৩টার দিকের এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় জেলা বিএনপি কার্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাঘাইছড়ি উপজেলা থেকে আসা ছাত্রদলের একটি গাড়িবহর নতুন কমিটির পক্ষে স্লোগান দিয়ে দলীয় কার্যালয় অতিক্রম করার সময় তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া দেন পদবঞ্চিতরা। খবর পেয়ে ছাত্রদলের অপর অংশ পদবঞ্চিত নেতাকর্মীদের ধাওয়া দিয়ে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে পদবঞ্চিত নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে বের করে কার্যালয় দখল করতে গেলে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ-সেনাবাহিনী লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। 

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন বলেন,‘বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। জানমালের নিরাপত্তা রক্ষার্থে জেলা প্রশাসন থেকে রাঙামাটি পৌরসভা এলাকা, কাঠালতলী ও বনরুপা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মাঠে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে।’

আরও পড়ুন

×