ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বগুড়ায় ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে নিহত ১

বগুড়ায় ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে নিহত ১
×

প্রতীকী ছবি

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৮ মে ২০২৬ | ১৬:০৬

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় একটি বাড়িতে ডাকাতি করতে গিয়ে গ্রামবাসীর গণপিটুনিতে সেলিম ফকির (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সেলিম ফকির বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের পিলকুঞ্জ এলাকার সিদ্দিক ফকিরের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, রাত আনুমানিক আড়াইটার দিকে তিন সদস্যের একটি ডাকাত দল গ্রামের বাসিন্দা শ্রী গোপাল চন্দ্রের বাড়িতে প্রবেশ করে। ডাকাতরা লুটপাট শেষে পালিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন চিৎকার শুরু করলে আশপাশের গ্রামবাসী এগিয়ে আসে।

একপর্যায়ে এলাকাবাসী ডাকাতদের ধাওয়া দিলে দুইজন পালিয়ে যেতে সক্ষম হলেও সেলিম ফকিরকে আটক করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
 

আরও পড়ুন

×