ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কুমিল্লা অঞ্চলের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার উদ্বোধন

কুমিল্লা অঞ্চলের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার উদ্বোধন
×

নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার উদ্বোধন করেন মনিরুল হক চৌধুরী

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৬ | ১৯:১৯

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর কুমিল্লা আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ভাষা সৈনিক শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. মনিরুল হক চৌধুরী।

মনিরুল হক চৌধুরী বলেন, ‘শিশু-কিশোরদের মেধা ও শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। ক্ষুদে অ্যাথলেটিক্স প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রতিভা খুঁজে বের করলে ভবিষ্যতে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ তৈরির সুযোগ সৃষ্টি হবে।’ 

এসময় তিনি কুমিল্লা স্টেডিয়ামের বেহাল দশা দেখে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রধানমন্ত্রী বাচ্চাদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে নতুন কুঁড়ির মতো এতো সুন্দর আয়োজন করেছেন, আপনারা এমন কাঁদামাখা মাঠে বাচ্চাদের খেলতে নামাচ্ছেন। এমন মাঠে হালচাষ করা যায়, খেলাধুলা নয়। পরে তিনি দ্রুত সময়ের মধ্যে মাঠকে খেলাধুলার উপযোগী করার নির্দেশ দেন।’

কুমিল্লা জেলা প্রশাসক মো. রেজা হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিঠুন, সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এমদাদুল হক এমদু, জেলা ক্রীড়া কর্মকর্তা বখতিয়ার হোসেন।

এ প্রতিযোগিতায় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষীপুর, চাঁদপুর ও নোয়াখালী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে খেলোয়াড়গণ অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার মধ্যে রয়েছে ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট, দাবা, কাবাডি, মার্শাল আর্ট, অ্যাথলেটিক্স ও সাঁতার।

আরও পড়ুন

×