ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ককটেল ফাটিয়ে ডাকাতি

ককটেল ফাটিয়ে ডাকাতি
×

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশ: ২১ মে ২০২৬ | ০৭:৩০

| প্রিন্ট সংস্করণ

মুন্সীগঞ্জের সিরাজদীখানে ককটেল ফাটিয়ে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা টাকা, স্বর্ণালংকারসহ অন্তত ৫০ লাখ টাকার জিনিস নিয়ে গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।  
উপজেলার কেয়াইন ইউনিয়নের হাজিগাও গ্রামে গত মঙ্গলবার রাত ৩টার দিকে মৃত মো. আবুল মুন্সীর বাড়িতে ডাকাতরা হানা দেয়। মুখোশধারী ২০-২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল তিনতলা ভবনের নিচতলার দরজা ভেঙে ভেতরে ঢুকে। এ সময় তারা একটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পায়ে ককটেলের বারুদের আঘাত লেগে বাড়ির মালিকের ছেলের স্ত্রী আয়শা আক্তার আহত হন। পরে ঘটনাস্থল থেকে আরও একটি তাজা ককটেল উদ্ধার করে সিরাজদীখান থানার পুলিশ। 
মৃত আবুল মুন্সীর ছেলে ফরিদ মুন্সী বলেন, পরিবারের সবাইকে জিম্মি করে আমার বোন পারভীনের জমি বিক্রির ২১ লাখ টাকা, আমার কোরবানির গরু কেনার ৪ লাখ টাকা, ১৩ ভরি স্বর্ণ আর ৩টি মোবাইল ফোনসেট লুটে নেয় ডাকাতরা। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫০ লক্ষাধিক টাকা বলে ভুক্তভোগী পরিবারের দাবি।
সিরাজদীখান থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, ঘটনার তদন্ত চলছে। মামলা প্রক্রিয়াধীন। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। ঘটনাস্থল থেকে একটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
 

আরও পড়ুন

×