ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মাদ্রাসাছাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণচেষ্টা

মাদ্রাসাছাত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণচেষ্টা
×

প্রতীকী ছবি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৬ | ০০:০৪

ফরিদপুরের সালথায় অস্ত্রের মুখে জিম্মি করে এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। আজ শনিবার দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত হলেন- উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসিন্দা মো. খায়ের দাঈ (৩৫)।

ভুক্তভোগীর মা জানান, আজ দুপুরে ভুক্তভোগী মাদ্রাসাছাত্রী বাড়ির পাশে আম কুড়াতে গিয়েছিল। এ সময় রামদা হাতে শিশুকে ভয় দেখিয়ে বাগানে নিয়ে যায় খায়ের। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা চালানো হয়।

স্থানীয়রা জানান, এ ঘটনা স্থানীয়রা দেখে ফেললে অভিযুক্ত খায়েরকে একটি ঘরে আটকে রাখেন। পরে কৌশলে তিনি ঘর থেকে পালিয়ে যান। খবর পেয়ে সালথা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, এ ঘটনায় অভিযুক্ত খায়েরকে আসামি করে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
 

আরও পড়ুন

×