ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক

মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক
×

প্রতীকী ছবি

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৬ | ২৩:২৬

কুমিল্লায় মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে নিজ ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে নগরীর চকবাজার পশ্চিম বালুধুম এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত রামিম ইসলাম বাবুকে (২৭) আটক করেছে পুলিশ। আটক বাবু ওই এলাকার মৃত মনিরুল ইসলামের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ছেলে রামিম ইসলাম বাবু নেশার টাকার না পেয়ে ধারালো দা দিয়ে মা রেহানা বেগমের (৫৫) মাথায় কুপিয়ে আহত করে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

প্রত্যক্ষদর্শী প্রতিবেশী মাওলানা তাজুল ইসলাম জানান, ছেলেটি মাদকাসক্ত ছিল। সে তার মায়ের উপর অত্যাচার করত। গতকাল রাত থেকেই মাদকের টাকার জন্য মায়ের উপর খুবই অত্যাচার করছিল। সকালে আমরা দেখি দা দিয়ে সে তার মায়ের মাথায় কোপ দেয় এবং হাসপাতাল নেওয়ার পথে তার মা মারা যান।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নেশার টাকা না পেয়ে নিজের ছেলে ওই নারীকে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার পর অভিযুক্তকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

×