ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এফডিএফ ইনট্রা ডিবেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন

এফডিএফ ইনট্রা ডিবেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৬ | ১৩:৩৮ | আপডেট: ০১ জুন ২০২৬ | ১৩:৪২

ফরিদপুর ডিবেট ফোরাম (এফডিএফ) আয়োজিত ‘এফডিএফ ইনট্রা ডিবেট টুর্নামেন্ট ২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। সংগঠনের অভ্যন্তরীণ এ বিতর্ক প্রতিযোগিতায় ১০টি দল অংশ নিয়ে যুক্তি, বুদ্ধিবৃত্তিক দক্ষতা ও বাগ্মিতার চমৎকার প্রদর্শন করে।

ট্যাবুলেশন পদ্ধতিতে তিনটি প্রাথমিক রাউন্ডসহ মোট পাঁচ রাউন্ডের বিতর্ক অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার রোমাঞ্চকর ফাইনালে ৬-৫ ব্যালটে টিম অ্যাটেনশন সিকার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে এফডিএফ টাইটানস রানার্স-আপ হয়।

ব্যক্তিগত অর্জনের ক্ষেত্রে ফাইনাল বিতর্কের শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন জেরিন। আর পুরো টুর্নামেন্টে ধারাবাহিক অসাধারণ পারফরম্যান্সের জন্য ফাহমিদা টুর্নামেন্টের শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।

ফাইনাল বিতর্কের বিচারকার্য পরিচালনা করেন ফরিদপুর ডিবেট ফোরামের উপদেষ্টা ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি সাজিদ খান। প্যানেলিস্ট হিসেবে ছিলেন ফরিদপুর ডিবেট ফোরামের সাবেক সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক রাগীব আঞ্জুম, বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি উপমা দত্ত, ইডেন মহিলা কলেজ ডিবেট ক্লাবের প্রচার সম্পাদক প্রভাতি নূর সহ মোট ১১ জন।  

টুর্নামেন্টের বিভিন্ন পর্বে বিতার্কিকরা সমসাময়িক ও গুরুত্বপূর্ণ নানা বিষয়ে নিজেদের যুক্তি, বিশ্লেষণী দক্ষতা এবং উপস্থাপনাশৈলীর পরিচয় দেন। প্রতিটি বিতর্ক ছিল প্রাণবন্ত, প্রতিযোগিতাপূর্ণ ও জ্ঞানভিত্তিক।

আয়োজকরা জানান, সদস্যদের মধ্যে বিতর্কচর্চা, সমালোচনামূলক চিন্তাশক্তি, গবেষণাভিত্তিক যুক্তি উপস্থাপন এবং নেতৃত্বের গুণাবলি বিকাশে উৎসাহ দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য। অংশগ্রহণকারী, বিচারক, স্বেচ্ছাসেবক ও আয়োজক কমিটির সম্মিলিত প্রচেষ্টায় পুরো আয়োজন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

ফরিদপুর ডিবেট ফোরাম ভবিষ্যতেও তরুণদের যুক্তিবাদী, সচেতন ও দক্ষ নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে এ ধরনের বুদ্ধিবৃত্তিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×