অ্যাথলেট দম্পতিকে সংবর্ধনা জেলা প্রশাসকের
অ্যাথলেট দম্পতি রাসেল ও মুনাকে গতকাল সংবর্ধনা দেন গাজীপুরের জেলা প্রশাসক সমকাল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ০৮:২৫
| প্রিন্ট সংস্করণ
দেশের অ্যাথলেটিকস ট্র্যাকে ঝড় তোলা সাবেক দ্রুততম মানব আজহারুল ইসলাম রাসেল ও শীর্ষ নারী অ্যাথলেট মোরসালিনা আক্তার মুনা দম্পতি এবার অন্যরকম এক ভালোবাসায় সিক্ত হলেন। এই কৃতী দম্পতিকে এবার বরণ করে নিয়েছে গাজীপুর জেলা প্রশাসন।
২ জুন সমকালে ‘রাসেল-মুনা দম্পতি নতুন অ্যাথলেটদের অনুপ্রেরণা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। গাজীপুর জেলা প্রশাসকের দৃষ্টি কাড়ে প্রতিবেদনটি। প্রতিবেদকের মাধ্যমে ক্রীড়াবিদ দম্পতির সঙ্গে যোগাযোগ করে জেলা প্রশাসক কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয় তাদের। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাসেল ও মুনা কয়েক স্বজন নিয়ে সেখানে যান।
জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া তাদের উষ্ণ অভ্যর্থনা জানান। একই পরিবার থেকে এমন দুজন শীর্ষ অ্যাথলেট উঠে আসার ঘটনাকে বিরল দৃষ্টান্ত বলে উল্লেখ করেন জেলা প্রশাসক।
পরে গাজীপুরের শ্রীপুরের মুলাইদ গ্রামের রাসেল তাঁর ১৮ বছরের ক্যারিয়ারে অর্জিত গৌরবের ৯২টি স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক উৎসর্গ করেন গাজীপুরবাসীর জন্য। বর্তমানে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেটিকস দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
- বিষয় :
- সংবর্ধনা
